Web Analytics

গাজা সিটির কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়ে হামাসের সামরিক কমান্ডার ইজ আদ-দিন আল-হাদ্দাদকে হত্যার দাবি করেছে ইসরাইল। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি দিক থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া একটি গাড়িতেও হামলা চালানো হয়। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক যৌথ বিবৃতিতে বলেন, হাদ্দাদ ইসরাইলি বেসামরিক নাগরিক ও সৈন্যদের হত্যার জন্য দায়ী ছিলেন এবং ৭ অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর ভবনে বড় অগ্নিকাণ্ড ঘটে এবং আহতদের উদ্ধার করতে সমস্যা হয়। স্থানীয় সূত্র জানায়, প্রথম হামলায় গুরুতর আহত হাদ্দাদকে গাড়িতে করে সরিয়ে নেওয়ার সময় দ্বিতীয় হামলায় তিনজন নিহত হন। হামাস এখনো হাদ্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।

১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইল দাবি করছে তারা হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করছে, অন্যদিকে হামাস অভিযোগ করছে ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি পরিকল্পনা স্থবির হয়ে আছে এবং নিরস্ত্রীকরণ আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।