Web Analytics

ইরানের সেনাবাহিনী দাবি করেছে যে তারা হরমোজগান প্রদেশে একটি ইসরাইলি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ২৪ মে ২০২৬ তারিখে এই ঘটনা ঘটে এবং ইরানের নৌবাহিনীর সহায়তায় ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উদ্ধার হওয়া ড্রোনটি ‘অরবিটার’ মডেলের নজরদারি ড্রোন, যা গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। তবে কীভাবে এবং কোন পরিস্থিতিতে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত ইসরাইলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি এবং ড্রোনটির মিশন বা উড্ডয়নপথ সম্পর্কেও অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।