Web Analytics

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের তেঁতুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক বিশাল নির্বাচনি জনসভা আয়োজন করে। স্থানীয় জামায়াত শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় বিপুলসংখ্যক সাধারণ মানুষ, যুবক ও ছাত্র উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম।

তিনি বলেন, ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী অপরিহার্য। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে ভোট চুরির সংস্কৃতি চালু করে গণতন্ত্র ধ্বংস করেছে এবং জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, তাকে ১৪ বছর কারাবন্দি রাখা হয়েছিল এবং তিনটি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল, তবে এখন তিনি মুক্ত হয়ে জনগণের সামনে কথা বলছেন।

তিনি জনগণের প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে জামায়াত সাময়িক ত্রাণ নয়, বরং স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করবে। দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচন ভোটাধিকার পুনরুদ্ধার ও নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।