Web Analytics

নারায়ণগঞ্জের মদনপুরে একটি বাসায় আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (১৫ জুন ২০২৬) একদিনে তিনজন মারা যান—ভোরে আলী আহমেদ মান্নান (৫০), সকাল পৌনে ১০টায় মো. সায়েম (১৯) এবং রাত পৌনে ১১টায় মীম (১৩)। এর আগে ১২ জুন দুপুরে সুলতানা (৩৫) মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

তিনি জানান, ১১ জুন ভোরে মদনপুরে ওই বাসায় আগুন লাগে। এতে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হন। তাদের সবাইকে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। হযরত আলী নামে এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। দগ্ধ চারজনের অবস্থাই ছিল আশঙ্কাজনক। আলী আহমেদ মান্নানের শরীরের ৩৫ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ, সায়েমের ৭৭ শতাংশ ও মীমের ৪১ শতাংশ দগ্ধ হয়।

তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।