Web Analytics

ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৯তম শীর্ষ সম্মেলনের প্রথম দিনে শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্যপ্রাচ্যের যুদ্ধে সংযমের জোর আহ্বান জানানো হয়েছে। জোটের সদস্য ইরান ও সংযুক্ত আরব আমিরাত এই ঘোষণাপত্রে সই করে আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছে।

‘নয়াদিল্লি ঘোষণা’য় কোনো দেশের নাম উল্লেখ না করে সব ধরনের একতরফা সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়। এতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের ওপর জোর দেওয়া হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ব্রিকস দেশগুলোর সক্রিয় ভূমিকার তাগিদ দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, যুদ্ধটি অঞ্চলজুড়ে ব্যাপক ধ্বংস ডেকে এনেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থের পরিপন্থি। দুই দিনব্যাপী সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়, সংঘাত প্রশমন, স্থিতিশীলতা এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।