Web Analytics

ঘরের মাঠে মালয়েশিয়া ক্রিকেট দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বিসিবি হাই পারফরম্যান্স দল। মালয়েশিয়া দল বুধবার বাংলাদেশ সফরে আসছে। টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে অভিজ্ঞ সাব্বির রহমান ও শামীম হোসেন জায়গা পেয়েছেন।

ঢাকায় ৮ ও ১০ আগস্ট টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১২, ১৪ ও ১৬ আগস্ট হবে তিনটি ওয়ানডে ম্যাচ। সিরিজের সব ম্যাচ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে জিসান আলম, জাওয়াদ আবরার, এসএম মেহরাব হাসান, আরিফুল ইসলাম, রুবেল ও মৃত্যুঞ্জয় চৌধুরী রয়েছেন। জাতীয় দলের নতুন পেসার আব্দুল গাফফার সাকলায়েনও দলে আছেন। এছাড়া আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বী ও ইকবাল হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।