Web Analytics

মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, জানুয়ারিতে কিউবার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের তেল অবরোধ লঙ্ঘনের অভিযোগে কিউবামুখী জ্বালানিবাহী ‘এম ভি গ্রেস’ জাহাজটি আটক করা হয়েছে। শুক্রবারের এক বিবৃতিতে সংস্থাটি বলে, সেপ্টেম্বরের শুরুতে ক্যারিবীয় সাগরে জাহাজটি কিউবার দিকে যাওয়ার সময় একটি বিশেষ দল এতে তল্লাশি চালায়।

কোস্ট গার্ডের ভাষ্য, জাহাজটি এমন কৌশল ব্যবহার করছিল যা সাধারণত ‘ডার্ক ফ্লিট’ বা গোপনে পরিচালিত জাহাজের সঙ্গে যুক্ত। এ ধরনের জাহাজ নিষেধাজ্ঞার আওতাভুক্ত বা ঝুঁকিপূর্ণ পণ্য পরিবহনের সময় পণ্যের উৎস, মালিকানা ও গন্তব্য গোপন রাখে। পরে জাহাজটিকে মেক্সিকোর পূর্বাঞ্চলের প্রগ্রেসো বন্দরে নেওয়া হয়।

সেখানে মেক্সিকোর নৌবাহিনী জাহাজটির ব্যালাস্ট ট্যাংকে বিপুল পরিমাণ জ্বালানি থাকার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানায় মার্কিন কোস্ট গার্ড। সংস্থাটি আরও বলে, চলতি গ্রীষ্মের শুরুতে কিউবায় অবৈধভাবে জ্বালানি নেওয়ার অভিযোগে ‘জাইরা প্রোভাইডার’ নামের আরেকটি জাহাজও তল্লাশি করে আটক করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর তেল অবরোধ কিউবায় গভীর অর্থনৈতিক ও জ্বালানি সংকট তৈরি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।