Web Analytics

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর মোজাফফর হোসেন (অব.) গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্নের জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন এই হামলায় সরাসরি অংশ নেন। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী মোজাফফরই প্রথম রাষ্ট্রপতিকে শনাক্ত করে গুলি চালান এবং পরে মেজর জেনারেল আবুল মঞ্জুরকে হত্যার খবর জানান। ঘটনার পর কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার হলেও মোজাফফর পালিয়ে যান।

তদন্ত সূত্রে জানা যায়, তিনি ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ভারতে আত্মগোপনে ছিলেন এবং ছদ্মনামে সীমান্ত অতিক্রম করতেন। দীর্ঘদিনের পলাতক এই আসামির গ্রেপ্তারে দেশের আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের একটি অমীমাংসিত অধ্যায়ে নতুন অগ্রগতি এসেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।