Web Analytics

সিলেটের জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পাথরবোঝাই ট্রাক আটক ও চালককে মারধরের অভিযোগে শুক্রবার দুপুরে শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন। সকালে শ্রীপুর খড়মপুর এলাকায় টহল অভিযানে অবৈধভাবে উত্তোলিত চারটি ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকগুলো ক্যাম্পে নেওয়ার সময় শ্রমিকরা তিনটি ট্রাক থেকে জোরপূর্বক পাথর নামিয়ে ফেলেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

গুলির শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং মহাসড়কের দুই পাশে শত শত যানবাহনের দীর্ঘ সারি পড়ে। এতে যাত্রী ও পর্যটকরা ভোগান্তিতে পড়েন। বিজিবি জানায়, সদস্যদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলকভাবে গুলি ছোড়া হয় এবং কেউ হতাহত হয়নি। প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক, ব্যবসায়ী ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন।

সুষ্ঠু সমাধানের আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।