Web Analytics

সুন্দরবনের কোকিলমণি এলাকা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার বিকেলে উদ্ধার অভিযানটি পরিচালিত হয়। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড সূত্র জানায়, ১৯ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে আট জেলেসহ বোটটি মাছ ধরতে গভীর সমুদ্রে যায়। একপর্যায়ে ইঞ্জিন বিকল হলে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে। দীর্ঘ সময় ইঞ্জিন অচল থাকায় জেলেরা তীব্র বিপাকে পড়েন।

২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে একজন জেলে ফোনে মালিককে বিষয়টি জানান। মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে জরুরি আইনি ও উদ্ধার সহায়তা চান। কোকিলমণি কোস্ট গার্ড স্টেশন বোটটি শনাক্ত করে জেলেদের উদ্ধার করে, প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়। বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।