Web Analytics

সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় জাজান শহরের একটি তেল শোধনাগারে বৃহস্পতিবার আকাশপথে হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। হামলার পর শোধনাগারটিতে আগুন লাগে ও কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন সৌদি জ্বালানিমন্ত্রী। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তি নেপালের নাগরিক; আহতরা বিভিন্ন দেশের নাগরিক এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার পর জরুরি উদ্ধারকর্মী ও বিশেষায়িত কারিগরি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাই শুরু করে। মন্ত্রণালয়ের বিবৃতিতে হামলাকারীর নাম বলা হয়নি। তবে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আগে দাবি করেছিল, ইরান-সমর্থিত হুথিরাই হামলা চালিয়েছে এবং জাজান প্রদেশে সম্ভাব্য বিপদের সতর্কতা দেওয়া হয়েছিল।

হামলার নিন্দা জানিয়ে জোট পাল্টা সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। মুখপাত্র তুর্কি আল-মালিকি পরে দাবি করেন, ইয়েমেনের হোদেইদা প্রদেশে হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চ ধ্বংস করা হয়েছে, যা জাজানে হামলায় ব্যবহৃত হয়েছিল। ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত শোধনাগারটির দৈনিক অপরিশোধিত তেল পরিশোধন সক্ষমতা চার লাখ ব্যারেল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।