Web Analytics

আলজাজিরার অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে ওঠা অভিযোগের পর যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি সাবেক নির্বাচনী প্রার্থী ও সদস্য জ্যাক রসের দলীয় সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে। ‘কন্ট্রাক্ট কিলারস অ্যান্ড দ্য ফার রাইট’ শিরোনামের প্রামাণ্যচিত্রে অভিযোগ করা হয়, রস ভাড়াটে খুনি নিয়োগের খরচ নিয়ে আলোচনা করেছেন এবং উগ্রডানপন্থি এক কর্মীর মাধ্যমে হামলার ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

রস টার্নিং পয়েন্ট ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন এবং ২০২৩ সালে কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আলজাজিরার অনুসন্ধান শুরু হয় ২০২১ সালে, যখন তাদের এক ছদ্মবেশী সাংবাদিক টার্নিং পয়েন্ট ইউকে-তে যোগ দেন। সংগঠনটি মার্কিন ডানপন্থি কর্মী সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএর স্বতন্ত্র সহযোগী। রস ওই সাংবাদিককে গ্লাসগোর বাসিন্দা নেসবিটের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যার বিরুদ্ধে আধাসামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

কথোপকথনে রস নির্দিষ্ট অর্থের বিনিময়ে নেসবিট ও তাঁর পরিচিতদের মাধ্যমে শারীরিক হামলা করানো সম্ভব বলে দাবি করেন বলে প্রতিবেদনে বলা হয়। সেখানে মারধর, ধারালো অস্ত্রে মুখে আঘাত, ছুরিকাঘাত, গুলি ও হত্যার ব্যবস্থা করার কথাও ছিল। দ্য গার্ডিয়ানকে দলের এক মুখপাত্র বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রসের সদস্যপদ অবিলম্বে স্থগিত থাকবে এবং চলমান তদন্ত নিয়ে আর মন্তব্য করা হবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।