Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ জনরোষ সৃষ্টির আগেই অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দায়িত্বশীল সভায় তিনি এ কথা বলেন। সভাটি ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লংমার্চ বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হয়।

জালালুদ্দিন আহমদ বলেন, ওই লংমার্চে যে জনজোয়ার সৃষ্টি হবে, তা উপেক্ষা করার সুযোগ সরকারের থাকবে না। তিনি গ্যাস ও জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং শিল্প-কলকারখানা বন্ধসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে এবং এ অবস্থায় গণভোটের রায় উপেক্ষা করা সরকারের জন্য অপরিণামদর্শী সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, জনগণ সংবিধান সংশোধন ও সংবিধান সংস্কারের পার্থক্য সম্পর্কে সচেতন এবং সংশোধনের নামে তাদের সঙ্গে শুভঙ্করের ফাঁকি দেওয়া উচিত নয়। মাওলানা আতাউল্লাহ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৫ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করতে ঢাকা মহানগরীর জনশক্তিকে প্রস্তুতি, গণসংযোগ ও প্রচার-প্রচারণা জোরদারের আহ্বান জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।