Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে পারমাণবিক উদ্ভাবনবিষয়ক বিশেষ বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, আলোচনা চললেও ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এবং যুক্তরাষ্ট্র সামরিকভাবেও প্রস্তুত রয়েছে।

সম্প্রতি ইরানের ওপর সম্ভাব্য বড় হামলা নিয়ে তার মন্তব্যের বিষয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প তেহরানের সঙ্গে চলমান আলোচনার কথা বলেন। তবে আলোচনার বিস্তারিত ব্যাখ্যা দেননি। তিনি বলেন, ইরান বিষয়টিকে এখন গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং তাদের তা নেওয়া উচিত। তার এই বক্তব্য চলতি সপ্তাহে অন্যান্য মার্কিন কর্মকর্তাদের বার্তার সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে; প্রশাসন আগে কূটনীতির সুযোগ প্রায় শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছিল।

ট্রাম্প জানান, আলোচনায় তার মন্ত্রিসভার শীর্ষ সদস্যরা যুক্ত আছেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নাম উল্লেখ করেন। চলমান সংঘাত থেকে বের হওয়ার কৌশল বা পথ নিয়ে তিনি সম্ভাব্য কয়েকটি বিকল্পের কথা বললেও বিস্তারিত জানাননি। তিনি আরও বলেন, কোনো চুক্তি করার বিষয়ে তার তাড়াহুড়ো নেই।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।