Web Analytics

কুয়েত ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার ইসলামাবাদে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলি আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহর সফরকালে চুক্তিটি সই হয়।

সফরকালে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আঞ্চলিক পরিস্থিতি এবং অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা শক্তিশালী করতে নেওয়া উদ্যোগ নিয়েও তারা মতবিনিময় করেন।

কুয়েত আর্মির বিবৃতিতে চুক্তিটিকে দুই দেশের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা হয়েছে। চুক্তির আওতায় সামরিক কার্যক্রমে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বিত কার্যক্রম বাড়ানোর সুযোগ তৈরি হবে। স্বাক্ষর অনুষ্ঠানে কুয়েত আর্মির চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল খালেদ আল-শুরাইয়ান ও পাকিস্তানে কুয়েতের রাষ্ট্রদূত নাসের আল-মুতাইরি উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।