Web Analytics

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ ১১ জুন ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুর আমতলা মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির লেগুনার ধাক্কায় গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইসলামী হাসপাতালে নেন, যেখানে চিকিৎসকরা তার মাথায় ছয়টি সেলাই দেন এবং পর্যবেক্ষণে রাখেন।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিসচার কেন্দ্রীয় নেতারা। তারা প্রশ্ন তুলেছেন, এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা। সংগঠনটি দীর্ঘদিন ধরে অবৈধ ও বেপরোয়া লেগুনা, ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা বন্ধে আন্দোলন চালিয়ে আসছে। সম্প্রতি সরকারও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এমন প্রেক্ষাপটে মহাসচিবের ওপর এই দুর্ঘটনা সংগঠনের মধ্যে সন্দেহের জন্ম দিয়েছে।

নিসচা দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, লেগুনা ও চালক শনাক্তকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।