Web Analytics

মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্টের নতুন নিষেধাজ্ঞার হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকিকে ‘ফাঁকা বুলি’ হিসেবে বর্ণনা করেন। গালিবাফ বলেন, আমেরিকানরা জানে যে তাদের এ ধরনের হুমকিকে কেউ গুরুত্ব দেয় না এবং অন্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সংকুচিত করার অর্থনৈতিক সামর্থ্য যুক্তরাষ্ট্রের নেই।

ইরানি স্পিকার আরও দাবি করেন, তেহরানের বাণিজ্যিক অংশীদারেরা ইতোমধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গণমাধ্যম ও সরাসরি বার্তার মাধ্যমে তারা জানিয়েছে যে মার্কিন অর্থমন্ত্রীর বক্তব্য বা হুমকিকে তারা আমলে নিচ্ছে না। এসব মন্তব্য যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কঠোর অবস্থানের মুখে ইরানের নতি স্বীকার না করার ইঙ্গিত দেয়।

তবে চলমান পরিস্থিতি তেহরানকে কূটনৈতিক ও সামরিক—উভয় ধরনের সংকটের সামনে দাঁড় করিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষীণ আশা রয়েছে। একই সময়ে ইরানকে অব্যাহত সামরিক হুমকিও মোকাবিলা করতে হচ্ছে। আঞ্চলিক সীমা ছাড়িয়ে দীর্ঘমেয়াদি ক্ষয়িষ্ণু যুদ্ধ বা নতুন সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।