Web Analytics

কুমিল্লার দেবিদ্বারে এক ছাত্রকে দিয়ে এসএসসি ২০২৬ সালের খাতা মূল্যায়নের অভিযোগে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায়, সাধারণ বিজ্ঞান বিষয়ের খাতা শিক্ষক নিজে না দেখে ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানো হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নজরে নিয়ে দ্রুত আইনি পদক্ষেপের নির্দেশ দেয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযুক্ত শিক্ষক মো. বাচ্চু মিয়া দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ভিডিওতে দেখা ছাত্রটি একই বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান। মন্ত্রীর নির্দেশে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।

গত শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বাচ্চু মিয়া ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।