Web Analytics

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. বি কে বোস কমিশনের সদস্য (পরিকল্পনা) পদে চলতি দায়িত্বে নিয়োগ পেয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৪ অক্টোবর ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ নিয়োগ দেয়। এর আগে তিনি দিনাজপুরের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডা. বি কে বোস ১৯৯৪ সালে চিকিৎসা কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগ দেন। এরপর থেকে তিন দশকের বেশি সময় তিনি নিউক্লিয়ার মেডিসিনে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। দেশে নিউক্লিয়ার মেডিসিনের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে, বিশেষ করে থেরাপিউটিক নিউক্লিয়ার মেডিসিনের উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। উত্তরাঞ্চলে গলগণ্ড রোগের চিকিৎসায়ও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ফিজিক্যাল প্রোটেকশন বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ নিয়েছেন। উচ্চতর প্রশিক্ষণের জন্য তিনি যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভারত, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া সফর করেছেন। তিনি ১৯৯৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, পরে বিসিপিএস থেকে মেডিসিনে এমসিপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রি অর্জন করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।