Web Analytics

সাময়িক উৎপাদন বন্ধের পর বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ পুনরায় শুরু করেছে কাতার। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, ‘লেব্রেথাহ’ নামের একটি ট্যাংকার শুক্রবার কাতারের রাস লাফান রপ্তানি টার্মিনাল থেকে রওনা হয়েছে। জাহাজটি এলএনজি বোঝাই করে বাংলাদেশের দিকে যাচ্ছে এবং ১৪ মার্চ পৌঁছাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সপ্তাহে ‘আল ঘাশামিয়া’ নামের আরেকটি জাহাজেও এলএনজি ভরা হয়েছে, যা বর্তমানে পারস্য উপসাগরে অপেক্ষমাণ।

তবে ব্লুমবার্গ জানিয়েছে, যুদ্ধাবস্থার কারণে ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য কার্যত বন্ধ থাকায় এই দুটি চালান গন্তব্যে পৌঁছাবে কি না তা অনিশ্চিত। সমুদ্রপথ পুনরায় না খোলা পর্যন্ত ‘লেব্রেথাহ’ ভাসমান স্টোরেজ হিসেবে ব্যবহৃত হতে পারে।

এর আগে ইরানি ড্রোন হামলার পর কাতার বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র রাস লাফান বন্ধ করে দেয়। স্বাভাবিক সময়ে এই পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ এলএনজি পরিবহন হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।