Web Analytics

ঢাকার ধামরাইয়ে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত আফিকুল ইসলাম সাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে সাদের বাবা শফিকুল ইসলাম, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাদ ২০২৪ সালের ৫ আগস্ট সকালে হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। চিকিৎসার জন্য নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তার আত্মত্যাগ তুলে ধরতে স্মৃতিস্তম্ভটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তমিজ উদ্দিন বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের ইতিহাস ভুলে যাওয়ার নয় এবং নির্মিতব্য স্মৃতিস্তম্ভ সাদের স্মৃতি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার কথা জানান। উপস্থিত ব্যক্তিরা সাদের আত্মত্যাগ স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।