Web Analytics

কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় পানের দোকানের ব্যাটারির এসিডযুক্ত পানি পান করে সাঈদুল আলম সামী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ৯ এপ্রিল আইডিয়াল একাডেমি অ্যান্ড হাইস্কুলের নার্সারির ছাত্র সামী বাড়ির পাশে চায়ের দোকানে গেলে পাশের পানের দোকানদার কামালের রাখা ব্যাটারির পানি তার ভাই কাজল পান করতে দেয়। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে টেকনাফ, কক্সবাজার ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার জানায়, সামীর শরীরে একাধিক অস্ত্রোপচার করা হলেও অবস্থার উন্নতি হয়নি। স্থানীয়ভাবে সালিশে চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়েছিল, কিন্তু পরিবার প্রায় আট লাখ টাকা ব্যয় করেও শিশুটিকে বাঁচাতে পারেনি। সামীর বাবা শামসুল আলম অভিযোগ করেন, কামাল ও কাজল ইচ্ছাকৃতভাবে তার ছেলেকে এসিডযুক্ত পানি খাইয়ে হত্যা করেছে এবং তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। শিশুটির চাচা শাহ আলমও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।