Web Analytics

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে ১৭ জুলাইয়ের ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জন হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে জানায়, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া লাশ ও দেহাবশেষের ডিএনএ পরীক্ষা এবং পরিচয় নিশ্চিত করার পর আরও ৩০ জনকে নিহত হিসেবে শনাক্ত করা হয়েছে। গত শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১১ জন।

পাহাড়ধসে পাহাড়ের পাদদেশ ও নদীতীরবর্তী কয়েকটি আবাসিক ভবন মাটিচাপা পড়ে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে বিপুল পাথর ও মাটিতে একটি আবাসিক ও বাণিজ্যিক সড়ক পুরোপুরি ঢেকে যাওয়ার দৃশ্য দেখা গেছে। ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী উদ্ধার অভিযান চালান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ধ্বংসস্তূপে নিখোঁজ ৫০ জনের সন্ধানে তল্লাশির সময় উদ্ধারকারীরা আগে জানিয়েছিলেন, সেখানে জীবিত কাউকে পাওয়ার কোনো লক্ষণ নেই। এ ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আরেক ভূমিধসে ৩৩ জন মাটিচাপা পড়েন। ওই ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।