Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার অন্যতম কারণ হলো শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাব। ১২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, অতীতে শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে মেধার চেয়ে রাজনৈতিক বিবেচনা বেশি গুরুত্ব পাওয়ায় উচ্চশিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব। পাশাপাশি গবেষণা ও প্রকাশনার ঘাটতির কথাও উল্লেখ করেন তিনি। একই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গবেষণা, উদ্ভাবন ও অ্যাকাডেমিক প্রভাবের সূচকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান সন্তোষজনক নয়।

প্রধানমন্ত্রী গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।