Web Analytics

লক্ষ্মীপুরের রামগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মাদক কারবারে সহযোগিতার সুনির্দিষ্ট অভিযোগে ইউনিয়ন বিএনপির দুই ওয়ার্ড নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা চণ্ডীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। ইউনিয়ন ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের যৌথ সিদ্ধান্তে ৭ অক্টোবর তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ওই দুই নেতার বিরুদ্ধে মাদক ব্যবসায় আর্থিক লেনদেন ও সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ৩ অক্টোবর সামাজিক মাধ্যমে একটি ফোনালাপ ছড়িয়ে পড়ার পর ইউনিয়ন বিএনপি তাদের কারণ দর্শানোর নোটিস দেয়। নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই অভিযোগে অভিযুক্ত ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনা লিখিত জবাবে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ায় চূড়ান্ত সতর্কবার্তা পেয়েছেন। চণ্ডীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোয়েব পাটোয়ারী বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা ও সুনাম রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।