Web Analytics

ইরানের নৌবাহিনী জানিয়েছে, ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে ওমান সাগরের নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করা একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, নৌবাহিনীর নজরদারি দল আগুনে জ্বলতে থাকা ট্যাংকারটি শনাক্ত করে। নৌবাহিনীর দাবি, জাহাজটি অবস্থান শনাক্তের ব্যবস্থা বন্ধ করে হরমুজ প্রণালিসংলগ্ন নিষিদ্ধ এলাকায় ঢোকার চেষ্টা করছিল।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে ইরানের নৌবাহিনী বলেছে, নির্ধারিত বিধিনিষেধ উপেক্ষা করে নিষিদ্ধ পথ ব্যবহার করলে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের চলাচল ওই এলাকায় চলাচলকারী অন্য জাহাজগুলোর জন্যও নানা ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

বিবৃতিতে ট্যাংকারটির নাম প্রকাশ করা হয়নি। জাহাজটি কোন দেশের পতাকাবাহী ছিল, সে তথ্যও জানানো হয়নি। আগুন লাগার কারণ কিংবা ঘটনায় কোনো হতাহত বা আহত হওয়ার তথ্যও ইরানি নৌবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।