Web Analytics

ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তিনি জাতীয় নির্বাচন ও গণভোট ইস্যুতে দলের অবস্থান তুলে ধরে জানান, জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি সংস্কার বিষয়ে একমত হলেও পরে বাস্তবায়নে টালবাহানা করছে। তিনি সতর্ক করেন, এই পরিস্থিতি চলতে থাকলে জনগণ রাজনৈতিক নেতাদের প্রতি আস্থা হারাতে পারে।

ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান ইভারস আইজবস। দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন বাইবা জারিনা, ইন্টা লেইস, ইরিনি মারিয়া গোওনারি ও রায়ান ইসলাম। বৈঠকে ইইউ প্রতিনিধি দল বাংলাদেশের সর্বশেষ জাতীয় নির্বাচনের পর্যবেক্ষণ প্রতিবেদন ডা. শফিকুর রহমানের হাতে তুলে দেয় এবং জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চায়।

বিরোধীদলীয় নেতা সরকার দলীয় সহিংসতা, বিশ্ববিদ্যালয় নৈরাজ্য ও জামায়াত সংসদ সদস্যদের ওপর হামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। ইইউ মিশন গণতন্ত্র শক্তিশালী করা, রাজনৈতিক ভারসাম্য রক্ষা ও প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্ব দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।