Web Analytics

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষা চালুর বিষয়ে উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এতে অংশ নেন।

ডিসেম্বরের মধ্যে ৫০টি বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষা চালুর লক্ষ্য নিয়ে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল, রিসোর্স ম্যাপিং, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা এবং কোর্সের ধরন নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের বিদ্যমান সক্ষমতা, রিসোর্স ম্যাপিং এবং জনবলের চাহিদার তথ্য দ্রুত ইউজিসিকে জানাতে বলা হয়েছে। সব বিশ্ববিদ্যালয়ে একই ভাষা চালুর বদলে কর্মসংস্থানের সম্ভাবনা, আঞ্চলিক চাহিদা ও বিএমইটির তথ্য বিবেচনায় বিশ্ববিদ্যালয়ভিত্তিক ভাষা নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়।

সভায় নন-ক্রেডিট কোর্সের পাশাপাশি প্রতিটি বিভাগে অন্তত একটি ভাষার ক্রেডিট কোর্স চালুর প্রস্তাব ওঠে। নতুন বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা, বেকারদের জন্য ছয় মাসের কোর্স এবং ভাষাশিক্ষক তৈরিতে দীর্ঘমেয়াদি কোর্স নিয়েও আলোচনা হয়। পাশাপাশি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা, আন্তর্জাতিক অফিস খোলা এবং ২০টি বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দিয়ে ‘স্টাডি ইন বাংলাদেশ’ পোর্টাল চালুর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।