ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় দাবি করেন, ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। লারিজানি বলেন, আমেরিকা ও ইসরাইলকে এমন শক্তি দিয়ে আঘাত করা হবে, যা তারা আগে কখনও অনুভব করেনি।
তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইরান যদি তাদের হুমকি বাস্তবায়ন করে, তাহলে যুক্তরাষ্ট্র এমন শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবে যা আগে কখনও দেখা যায়নি। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও অনিশ্চিত করে তুলেছে এবং আন্তর্জাতিক মহল এখন ঘটনাপ্রবাহের দিকে গভীর নজর রাখছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।