Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা জাতীয় সংসদে দলের আমির আল্লামা মামুনুল হককে নিয়ে বিএনপিপন্থী এক সংসদ সদস্যের বক্তব্য এবং পরবর্তীতে স্পিকারের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে পাঠানো যৌথ বিবৃতিতে সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, মামুনুল হক সংসদে না থাকলেও তাকে নিয়ে আলোচনা রাজনৈতিক ভয় ও পুরনো অপপ্রচার পুনরুজ্জীবিত করার ইঙ্গিত দেয়।

নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আদালত মামুনুল হককে নির্দোষ প্রমাণ করেছেন। তবুও স্পিকার তাকে নিয়ে “পরকীয়া” ও “জীবনের অন্ধকার অধ্যায়” বলে মন্তব্য করেছেন, যা তারা তথ্যগত অজ্ঞতা ও সাংবিধানিক নিরপেক্ষতার পরিপন্থী বলে উল্লেখ করেন। তারা অবিলম্বে স্পিকারের মন্তব্য প্রত্যাহার, জাতির কাছে ব্যাখ্যা ও দুঃখ প্রকাশের আহ্বান জানান।

বিবৃতিতে সতর্ক করা হয়, এ বিষয়ে স্পিকার পদক্ষেপ না নিলে জনরোষের দায়ভার তাকেই নিতে হবে। এদিকে যুব মজলিস ঢাকাসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজনের ঘোষণা দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।