Web Analytics

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুত রয়েছে এবং কোনো খাদ্যসংকট নেই। আসন্ন রমজানেও সংকট হবে না বলে তিনি আশ্বস্ত করেছেন। শনিবার চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় প্রধান খাদ্য গুদামঘর বা সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা এবং মানুষের চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়াকে সরকার গুরুত্ব দিচ্ছে। রমজানে সাধারণ মানুষ যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে অসুবিধায় না পড়েন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনগণের কাছে সুলভ মূল্যে পণ্য সরবরাহের আশ্বাসও দেন তিনি।

বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের কারণে দাম বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে পণ্যের দামে পরিবর্তন এসেছে। মানুষের ওপর বাড়তি চাপ কমাতে দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। খাদ্যগুদামে জনবলের ঘাটতির কথাও তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার তা নিরসনে এবং খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও কার্যকর করতে কাজ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।