Web Analytics

নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, প্রথম ধাপের ভোট জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হলে রমজানের আগে তিনটি স্লটে প্রায় দুই হাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাসসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম ধাপের ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। তবে বিষয়টি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে; কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নভেম্বর ও ডিসেম্বরে পাবলিক পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের পরীক্ষা নির্বিঘ্ন রাখতে জানুয়ারি থেকে ভোট শুরুর চিন্তা করা হচ্ছে বলে মাছউদ জানান। রমজানের পর এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কারণে তখনকার পরিস্থিতি বিবেচনায় ভোট পুনরায় শুরুর সময় নির্ধারণ হবে। কমিশনের লক্ষ্য জুনের মধ্যে সব ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করা এবং পরে পর্যায়ক্রমে পৌরসভাসহ অন্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা।

দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টিতে মেয়াদ শেষের আগের ১৮০ দিনের আইনি বাধ্যবাধকতায় দ্রুত ভোট প্রয়োজন বলে কমিশন জানিয়েছে। নতুন আচরণবিধিতে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সদস্য প্রার্থীর ৫ হাজার টাকা এবং ব্যয়সীমা যথাক্রমে ১০ লাখ ও ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।