Web Analytics

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, রাজধানীকে নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে দলটি তৃণমূল থেকে বৃহৎ সামাজিক শক্তি গড়ে তুলছে। রোববার সকালে মিরপুরে এক সুধী সমাবেশে তিনি বলেন, আগামী পাঁচ বছরের জন্য জনগণ জামায়াতকে দায়িত্ব দিলে ঢাকায় ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।

তিনি বলেন, বিশ্বের অন্যতম দূষিত নগরী হিসেবে ঢাকা শব্দদূষণ, বায়ুদূষণ ও জলাবদ্ধতার মতো দীর্ঘদিনের সমস্যায় ভুগছে এবং নাগরিকরা নিরাপত্তাহীনতায় রয়েছে। এসব সংকট নিরসনে সৎ, দক্ষ ও নীতিনিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। আধুনিক প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা নিশ্চিত করা গেলে নগরজীবনে স্বস্তি ফিরবে। তিনি সৌরবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার ও দুর্নীতিমুক্ত প্রশাসনের ওপর জোর দেন।

সেলিম উদ্দিন বলেন, নিরাপত্তাহীনতার কারণে বিদেশি বিনিয়োগ কমছে, তাই আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি যানজট নিরসনে কার্যকর পরিকল্পনা ও উন্নত দেশের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।