Web Analytics

সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, দলীয় মনোনয়ন না দেওয়া এবং রাজনীতিতে তাকে কোণঠাসা করার সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে চেয়েছিল। একটি টেলিভিশনের বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ বছর দলটির জন্য শক্ত ভূমিকা রাখার পরও তার রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।

উপস্থাপকের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা তার অভিজ্ঞতার সঙ্গে করপোরেট সংস্কৃতির তুলনা করেন। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানে বসের চেয়ে কর্মী বেশি যোগ্য বা দৃশ্যমান হয়ে উঠলে তা সব সময় ইতিবাচকভাবে দেখা হয় না। তার অভিযোগ, বিএনপি হয়তো তাকে আবার সংরক্ষিত আসনের গণ্ডির মধ্যেই আটকে রাখতে চেয়েছিল।

তিনি বলেন, ৮-৯ বছর ধরে এলাকায় তৃণমূল পর্যায়ে মানুষের জন্য কাজ করেছেন এবং মাটির স্পন্দন বুঝে ঝুঁকি নিয়ে মাঠে নেমেছেন। জনগণের সঙ্গে সংযোগ ছাড়া তিনি নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে বাজি ধরেননি বলেও জানান। ব্যক্তি, দল ও দেশের অগ্রাধিকারের নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষের স্বার্থকে সবার ওপরে রেখেই তার রাজনৈতিক লড়াই অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।