Web Analytics

বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি দেখা গেছে। তবে সকাল থেকে সেখানে কোনো আন্দোলনকারীকে দেখা যায়নি। কোনাবাড়ী, সফিপুর, মৌচাক, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ ও কালিয়াকৈর এলাকায় পুলিশ ও বিজিবির ব্যাপক টহল ছিল।

পুলিশ ও বিজিবির সার্বক্ষণিক নজরদারির কারণে মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. আরিফ হোসাইন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ জোনে বিজিবি টহল দিচ্ছে। এতে সপ্তাহব্যাপী অবরোধের পর মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ফিরেছে।

পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন আন্দোলন করছিলেন। শ্রমিক নেতা সোহেল মিয়া বলেন, দাবির মুখে সরকার মজুরি বোর্ড গঠন করেছে এবং এখন দাবি আদায় হয় কি না তা দেখার বিষয়। দাবি পূরণ না হলে আবার আন্দোলন শুরু হবে বলে তিনি জানান। নাওজোড় হাইওয়ে থানার ওসি জাফর আলী বলেন, হাইওয়ে পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।