Web Analytics

সম্মিলিত ইসলামী ব্যাংকে আবেদন প্রক্রিয়ার প্রথম দিনে ১৮ হাজার আমানতকারী টাকা তোলার আবেদন করেছেন। বুধবার বেলা ১২টা পর্যন্ত এসব আবেদনে মোট ১ হাজার ৩০০ কোটি টাকা চাওয়া হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৬৭ জন গ্রাহক তাদের পুরো আমানত এককালীন উত্তোলনের আবেদন করেছেন, যার পরিমাণ ২৪৪ কোটি টাকা।

১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় আবেদন জমা দেওয়া যাবে। আবেদনকারীরা ৭ সেপ্টেম্বর থেকে জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। আবেদনে হিসাবে মোট জমার পরিমাণ, প্রত্যাশিত উত্তোলনের পরিমাণ এবং টাকা তোলার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে।

শাখায় জমা হওয়া আবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে। চাহিদা অনুযায়ী প্রধান কার্যালয় নগদ অর্থের সংস্থান করে শাখায় পাঠালে সেখান থেকে আমানতকারীদের টাকা দেওয়া হবে। আপাতত কেবল ব্যক্তি আমানতকারীরা মূল টাকা তুলতে পারবেন; অর্জিত মুনাফা পরে দেওয়া হবে। প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে এখন টাকা তুলতে পারবেন না। পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।