Web Analytics

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জাতীয় রপ্তানি হ্রাসের মধ্যেও ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বিনিয়োগ ও কর্মসংস্থানে রেকর্ড অর্জন করেছে। সদ্য সমাপ্ত অর্থবছরে দেশের মোট ৪৮ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির মধ্যে বেপজার অবদান ছিল ১৭.৫১ শতাংশ বা ৮.৪১ বিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় জাতীয় রপ্তানি ০.৫৮ শতাংশ কমলেও বেপজার রপ্তানি বেড়েছে ২.২ শতাংশ।

চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩৬টি প্রতিষ্ঠান বেপজার সঙ্গে লিজ চুক্তি করেছে, যার প্রস্তাবিত বিনিয়োগ ৭১৭.৭১ মিলিয়ন ডলার—বেপজার ইতিহাসে সর্বোচ্চ। এসব প্রকল্প পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে প্রায় ৭৫ হাজার ৭৪৪ জনের কর্মসংস্থান হবে। ২০২৫–২৬ অর্থবছরে প্রকৃত বিনিয়োগ এসেছে ২৮৬.৪৬ মিলিয়ন ডলার এবং এফডিআই নেট ইনফ্লো ছিল ২২১.৫৮ মিলিয়ন ডলার, যা জাতীয় মোটের ১৯.৬১ শতাংশ।

বেপজার আওতায় বর্তমানে ৫৫৮,৬৯১ জন শ্রমিক কর্মরত, যা আগের বছরের তুলনায় সর্বোচ্চ বৃদ্ধি। ৪৫১টি চালু শিল্প প্রতিষ্ঠান ১২৯টি দেশে পণ্য রপ্তানি করছে, যা দেশের রপ্তানি খাতকে আরও বৈচিত্র্যময় করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।