Web Analytics

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহু প্রতীক্ষিত সরাসরি আলোচনা শুরু হয়েছে, যা দীর্ঘদিনের পরোক্ষ যোগাযোগের পর এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখন দুই দেশের প্রতিনিধিরা একই টেবিলে বসে আলোচনা করছেন, যেখানে পাকিস্তানের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। এর আগে পর্যন্ত আলোচনাগুলো পাকিস্তানের মধ্যস্থতায় আলাদা কক্ষে বসে পরোক্ষভাবে চলছিল।

শনিবার সকাল থেকে ইসলামাবাদের প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল বৈশ্বিক আগ্রহের কেন্দ্রবিন্দু। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রথমে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে এবং পরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন দলের সঙ্গে পৃথক বৈঠক করেন। ইরান দলের নেতৃত্বে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, আর মার্কিন দলের সঙ্গে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। শাহবাজ শরিফের এই বৈঠকগুলোর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

তবে আলোচনার সূচনা হলেও দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস রয়ে গেছে। ইরান মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নিরাপত্তা নিশ্চয়তা চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় ইরানের সামরিক প্রভাব নিয়ন্ত্রণ ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।