Web Analytics

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি থাইরয়েড রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন। শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘থাইরয়েড সেবায় শিক্ষা, উদ্ভাবন ও কার্যকর উদ্যোগ’।

চিফ হুইপ বলেন, মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। থাইরয়েডসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসায় সরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বাংলাদেশ থাইরয়েড সোসাইটির ভূমিকার প্রশংসা করেন।

সোসাইটির সভাপতি ও নিনমাসের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী বলেন, দেশে প্রায় পাঁচ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন। আক্রান্তদের ৫০ শতাংশ নারী এবং তাদের ৬০ শতাংশ জানেন না যে তাদের এ সমস্যা রয়েছে। দিনব্যাপী তিনটি বৈজ্ঞানিক অধিবেশনে রোগ নির্ণয়, চিকিৎসা, ক্যানসার অস্ত্রোপচার, গর্ভাবস্থার সমস্যা ও আয়োডিন ঘাটতিসহ নানা বিষয় আলোচনা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।