Web Analytics

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক এক মতবিনিময় সভা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। ফরেন করেসপন্ডেন্স ক্লাব অব সাউথ এশিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবের আয়োজিত ওই সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও বক্তব্য প্রচার করা হয়। বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের নির্বাচন প্রতিহত করার আহ্বান জানান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সমালোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই পদক্ষেপ বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত ও সন্ত্রাস উসকে দেওয়ার প্রচেষ্টা।

বিবৃতিতে বলা হয়, ভারতের মাটিতে একজন দণ্ডিত ব্যক্তিকে ঘৃণামূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশী সম্পর্কের নীতির পরিপন্থী। বাংলাদেশ বারবার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেও ভারত কোনো পদক্ষেপ নেয়নি। মন্ত্রণালয় জানায়, দিল্লির এই আচরণ জাতীয় নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচালের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এসব পদক্ষেপ নিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।