Web Analytics

দীর্ঘ ২০ বছরের উন্নয়ন বৈষম্য ও বঞ্চনা কাটিয়ে বগুড়াকে দেশের প্রধান শিল্প, যোগাযোগ ও অর্থনৈতিক কেন্দ্রে রূপ দিতে বহুকোটি টাকার উন্নয়ন পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব পরিকল্পনা তুলে ধরেন।

পরিকল্পনায় ১০ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয়ে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ, চূড়ান্ত পর্যায়ে থাকা বহুমাত্রিক বিমানবন্দর নির্মাণ এবং করতোয়া নদীর কোল ঘেঁষে চার লেনের সড়ক অন্তর্ভুক্ত রয়েছে। শহরের প্রধান মহাসড়ক চার থেকে ছয় লেনে উন্নীত করার উদ্যোগও নেওয়া হয়েছে। যানজট নিরসন ও নগরায়ণের প্রাথমিক কাজের জন্য ইতোমধ্যে ৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

বগুড়ায় প্রায় এক হাজার কোটি টাকায় আরাফাত রহমান কোকো প্যারা স্পোর্টস ভিলেজ এবং সিটি করপোরেশনের অবকাঠামোয় এক হাজার ৯৯৪ কোটি টাকা বরাদ্দের কথা জানানো হয়। ১৩ উপজেলায় উন্নয়নে তিন হাজার ৫০০ কোটি টাকা, পৌর অবকাঠামোয় দুই হাজার কোটি টাকা, বিসিক শিল্প পার্ক, ১৫১ শয্যার হাসপাতাল এবং বগুড়া ওয়াসা ও বিডিএ গঠনের পরিকল্পনাও রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।