Web Analytics

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব আলিখীল খামার টিলা এলাকায় শুক্রবার রাত ৩টার দিকে দাওয়াত খেয়ে ফেরার পথে কাউসার উজ জামান বাবলু (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত বাবলু দুই কন্যাসন্তানের জনক এবং ঢালার মুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে।

স্থানীয়রা জানান, বাবলু ও তার মামাতো ভাই পলিন ওই এলাকায় টিলা কেটে মাটি বিক্রি করতেন, যা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের স্ত্রী লিজা মনি বলেন, সম্প্রতি তার স্বামীকে ফোনে হুমকি দেওয়া হচ্ছিল এবং চৌধুরী মার্কেটে একটি ভিডিও নিয়ে তার সঙ্গে একজনের দ্বন্দ্ব হয়েছিল। বাবলুর বাবা জানান, তিনি নানার বাড়িতে দাওয়াতে গিয়েছিলেন এবং ফেরার পথে তাকে হত্যা করা হয়।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িত গ্রুপ শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।