Web Analytics

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের সত্য উদ্‌ঘাটনে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, এই নারকীয় হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায় এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত, তাই সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ ও প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডা. শফিকুর রহমান দেশবাসীকে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।