Web Analytics

ইরানের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরব সতর্ক করেছে যে, এ ধরনের আগ্রাসন অব্যাহত থাকলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে এবং শেষ পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে ইরানই। রিয়াদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় উপসাগরীয় দেশসহ অন্যান্য আরব, মুসলিম ও বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের ওপর হামলাকে অগ্রহণযোগ্য ও অন্যায্য বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব তার সার্বভৌমত্ব, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

বিবৃতিতে বলা হয়, বিমানবন্দর, তেল স্থাপনা ও বেসামরিক স্থাপনায় হামলার উদ্দেশ্য নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলা, যা আন্তর্জাতিক আইন ও সনদের স্পষ্ট লঙ্ঘন। তেহরানের দাবি—সৌদি ভূখণ্ড থেকে যুদ্ধবিমান পরিচালনার অনুমতি দেওয়া হয়েছিল—সেটি মিথ্যা বলে জানিয়েছে রিয়াদ। সৌদি ব্যাখ্যা অনুযায়ী, সংশ্লিষ্ট বিমানগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি ও জিসিসি অঞ্চলের আকাশসীমা রক্ষায় টহল দিচ্ছিল।

মন্ত্রণালয় আরও সতর্ক করেছে, ইরান যদি হামলা চালিয়ে যায়, তবে তা বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে এবং উত্তেজনা আরও বাড়াবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।