Web Analytics

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) দেশের পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও আন্দোলন নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান বলেন, সরকারের সিদ্ধান্তহীনতা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যথাযথ আলোচনা ছাড়া একপাক্ষিক সিদ্ধান্ত পরিস্থিতিকে জটিল করছে।

বিডিপি বলেছে, বাংলাদেশের অর্থনীতির বড় অংশ পোশাকশিল্পনির্ভর এবং এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল মানুষের কর্মসংস্থান ও জীবিকা জড়িত। তাই শ্রমিকদের ন্যায্য দাবি, মালিকপক্ষের সক্ষমতা এবং শিল্পের সামগ্রিক স্বার্থ বিবেচনায় দায়িত্বশীল ভূমিকা নিতে সরকারের প্রতি আহ্বান জানায় দলটি। শ্রমিকের অধিকার নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন ও কর্মপরিবেশ স্বাভাবিক রাখার কথাও বলা হয়।

সংকট দীর্ঘ হলে উৎপাদন ব্যাহত, রপ্তানি আয় কমে যাওয়া, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারানো এবং নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিডিপি। শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর দাবি জানানো হয়। পলাতক নিষিদ্ধ সংগঠনের কেউ উসকানি দিচ্ছে কি না তদন্তেরও আহ্বান জানিয়ে দলটি দ্রব্যমূল্য, চাঁদাবাজি, দখলদারত্ব ও জননিরাপত্তা বিষয়ে কার্যকর ভূমিকা চেয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।