Web Analytics

কক্সবাজারের উখিয়া সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ভেতরে বৃহস্পতিবার দুপুরে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। নাফ নদী সংলগ্ন চাকমাকাটা এলাকায় এ বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত যুবকের নাম মোহাম্মদ শহিদ (২৬), তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৫-ই ব্লকের বাসিন্দা। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, বিস্ফোরণটি বিআরএম-১৯ পিলার থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং পালংখালী বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে ঘটে। উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, আহত ব্যক্তি মিয়ানমারের ভেতরে গিয়ে বিস্ফোরণে আহত হয়ে সীমান্তের কাছে ফিরে আসেন।

তিনি আরও জানান, ওই যুবক কেন মিয়ানমারের ভেতরে গিয়েছিলেন তা এখনো নিশ্চিত নয় এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।