Web Analytics

গোপালগঞ্জের সহিংসতায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, অপরাধীদের সবাইকে গ্রেফতার করা হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে। গোয়েন্দাদের কাছে তথ্য থাকলেও সহিংসতার মাত্রা এতটা হবে—তা জানা ছিল না বলেও জানান তিনি। আইন-শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে কিনা—এমন প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে বলেন, "যার বক্তব্য সে দেবে"। বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলে জানান উপদেষ্টা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।