Web Analytics

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মজনু সরকারকে ধানখেতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে গোবিন্দগঞ্জ ও জয়পুরহাটের কালাই উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযানটি চালানো হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে মজনু সরকার সীমান্তবর্তী এলাকার একটি ধানখেতে আশ্রয় নিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে ধানখেত থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গ্রেপ্তার মজনু সরকার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। তিনি এলাকায় গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে এবং শুক্রবার দুপুরের মধ্যে তাকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তরের কথা ছিল। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।