Web Analytics

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালের জানুয়ারি শেষে সরকারের অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে ১০ লাখ ৯৪ হাজার ৩৭৮ কোটি টাকা, যা এক বছর আগে ছিল ৯ লাখ ৪২ হাজার ৫০৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ঋণ বেড়েছে ১ লাখ ৫১ হাজার ৮৭১ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিয়েছে ৭২ হাজার ৬৪৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি।

প্রতিবেদন অনুযায়ী, ব্যাংক খাত থেকে নেওয়া হয়েছে ৬৪ হাজার ৯২৩ কোটি টাকা এবং ব্যাংকবহির্ভূত খাত থেকে ৭ হাজার ৭২৩ কোটি টাকা। খাতসংশ্লিষ্টদের মতে, অন্তর্বর্তী সরকারের সময়ে নির্বাচনি ব্যয়, নতুন ব্যাংকে বিনিয়োগ ও পরিচালন ব্যয় মেটাতে এই ঋণ নেওয়া হয়, কারণ রাজস্ব আয় লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়নি। চলতি অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২১ হাজার কোটি টাকা, যার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা ছিল।

তবে ৩০ মার্চ পর্যন্ত সরকার ইতিমধ্যে ১ লাখ ৬ হাজার ৫১ কোটি টাকা ঋণ নিয়েছে, যা পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি, এবং এর বেশিরভাগই এসেছে ব্যাংকব্যবস্থা থেকে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।