Web Analytics

পাকিস্তান সেনাবাহিনীর ফ্রন্টিয়ার কোরের সাবেক কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তারিক খান বলেছেন, মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনে মক্কা জোটে ইরানকে অন্তর্ভুক্ত করা হবে কি না, তার ওপর জোটটির সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে। সোমবার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে গঠিত জোটের নেতাদের বৈঠকের প্রেক্ষাপটে তিনি কথা বলেন।

তারিক খানের মতে, তেহরানের এই বৈঠক কেবল কূটনৈতিক আলোচনা নয়। এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে, তা নিয়ে চলমান প্রতিদ্বন্দ্বিতার অংশ। তিনি বলেন, মক্কা জোট শেষ পর্যন্ত কার্যকর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় পরিণত হতে পারে, তবে সেই কাঠামোয় ইরানের অংশগ্রহণই এর সম্ভাবনা নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইসরাইলের অবস্থান কী হবে এবং আঞ্চলিক দেশগুলো ইসরাইলের নীতিগুলো কতটা গ্রহণ করতে প্রস্তুত, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারিক খান বলেন, মূল প্রশ্ন এখন শুধু যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পরিণতি নয়; যুদ্ধের আগের ব্যবস্থার বদলে কী ধরনের নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে উঠবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।